প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
খুলনা প্রেসক্লাবের নির্বাচন ২৭ প্রার্থী লড়েছেন

খুলনা প্রেসক্লাবের নির্বাচন ২৭ প্রার্থী লড়েছেন
আল মাহমুদ প্রিন্স,
খুলনা প্রতিনিধি,
আগামীকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।
প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মোঃ মিজানুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ কামরুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ হেদায়েত হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা।
তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামিম আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মোঃ বেল্লাল হোসেন সজল, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মোঃ রবিউল গাজী (উজ্জ্বল)। ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন শেখ লিয়াকত হোসেন, সোহেল মাহমুদ, মহেন্দ্রনাথ সেন, মোঃ মেহেদী মাসুদ খান, রাজু আহমেদ, কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ) এবং কে এম জিয়াউস সাদাত।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান দায়িত্ব পালন করছেন।
আজ রোজ বুধবার ২৯/৪/২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪